স্টাফ রিপোর্টার »
তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে আয়ারল্যান্ডকে ৪ রানে হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জা দিল বাংলাদেশ। ১ম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় সিরিজের শেষ ২ ম্যাচ জিতে ২-০ তে সিরিজ জয় করে নিল বাংলাদেশ।
বাংলাদেশের বেধে দেওয়া ২৭৫ রানের লক্ষে ব্যাট করতে নেমে উদ্ভোধনী ব্যাটার পল স্টারলিং এবং অধিনায়ক এন্ড্রু বালবির্নির অর্ধশতকে জয়ের লক্ষ্যেই এগুচ্ছিল আয়ারল্যান্ড।
তবে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ওভারে জয়ের বন্দরে পোঁছাতে পারেনি আইরিশরা। শেষ ওভারে ১০ রান প্রয়োজন হলে তরুন তুর্কি হাসান মাহমুদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে মাত্র ৫ রান তুলতে পারে আইরিশরা। বাংলাদেশ পায় ৪ রানের দুর্দান্ত জয় এবং এরই সাথে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ তে জিতে নেয়
এর আগে প্রথমে ব্যাট করে অধিনায়ক তামিমের দৃঢ়তায় এবং নাজমুল হোসেন শান্ত, লিটন দাস এবং মুশফিকুর রহিমের মেহেদি হাসান মিরাজের ত্রিশোর্ধ রানের ইনিংসে ভর করে ৪৬.৪ ওভারে সবকটি উইকেটে হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে। তামিম করেন ৬টি চারের সাহায্যে ৮২ বলে ৬৯ রান।
এছাড়া মুশফিক ২য় সর্বোচ্চ ৪৫, মিরাজ ৩৭, শান্ত, লিটন উভয়ই ৩৫ রান সংগ্রহ করেন। আইরিশদের পক্ষে মার্ক আদাএইর ৪টি, এন্ডি ম্যাকব্রিন ২টি এবং জর্জ ডকরেল ২ টি উইকেটে শিকার করেন।
