স্টাফ রিপোর্টার »
ক্রিকেটে বিভিন্ন বিষয়ে মাঠের সিদ্ধান্ত দিনকে দিন নিখুঁত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার উঠে গেল সমালোচিত সফট সিগনাল নামে খ্যাত আম্পায়ার্স কল। বিশেষ করে এলবিডব্লিউর সিদ্ধান্ত নিতে টিভি আম্পায়াররা আর মাঠের আম্পায়াররের সফট সিগনালের দিকে তাকিয়ে থাকবেন না।
এলবিডব্লিউর বা ক্যাচ আউটের সিদ্ধান্ত নিতে মাঠের আম্পায়াররা দ্বিধায় পড়লে টিভি আম্পায়ারের সহায়তা নেন। তবে মাঠের আম্পায়ার সফট সিগনাল হিসেবে একটি সিদ্ধান্ত জানিয়ে দেন যার উপর ভিত্তি করে টিভি আম্পায়াররা শতভাগ সঠিক সিদ্ধান্ত জানাতে ব্যার্থ হন।
সমালোচিত এই আম্পায়ার্স কল উঠিয়ে দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল( আইসিসি)। সংস্থাটি জানায়, অনফিল্ড আম্পায়াররা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে টিভি আম্পায়ারদের সাথে যোগাযোগ করতে পারবেন।’
