কলকাতায় লিটনের বদলি যে ক্রিকেটার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশি লিটন দাসের বদলি ঘোষণা করেছে কলকাতা নাইট রাইডার্স। এ উইকেটরক্ষক পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জনসন চার্লসকে দলে নিয়েছে দলটি। ৫০ লাখ ভারতীয় রুপিতেই চার্লসকে দলে  নেওয়া হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে কলকাতা।

প্রথমবারের মতো আইপিএল খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের লিটন। তবে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলো এ টাইগার ক্রিকেটার। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেও তেমন সুবিধা করেত পারেননি তিনি। সেই ম্যাচে ব্যাট হাতে মাত্র ৪ রান করতে পেরেছিলেন বাংলাদেশের এই ব্যাটার।

নিজের অভিষেক ম্যাচে উইকেটকিপিংয়েও ছন্নছড়া ছিলেন তিনি। এতে পরের ম্যাচেই একাদশ থেকে জায়গা হারান লিটন।এরপরে কলকাতার জার্সিতে আর মাঠে নামা হয়নি বাংলাদেশি এই ব্যাটারের। তবে আয়ারল্যান্ড সফরের জন্য আইপিএল ছেড়ে ৫ মে’র মধ্যে ইংল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল লিটনের। কিন্তু পারিবারিক সমস্যার কারণে গত ২৮ এপ্রিল দেশে ফিরেন লিটন।

লিটন দাসের পরিবর্তে জনসন চার্লসকে দলে ভিড়িয়েছে কলকাতা। লিটনের মতো ৫০ লাখ ভারতীয় রুপিতেই চার্লসকে দলে নিয়েছে দলটি। এর আগে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেললেও এবারই প্রথমবারের মতো আইপিএলে যোগ দেবেন দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা চার্লস। ২০১২ এবং ২০১৬ সালে ক্যারিবিয়ানদের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি।

টানা ছয় বছর ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলের বাইরে থাকার পরে ২০২২ সালে দলে ফিরেন চার্লস। এরপরে খেলেন আরও সাতটি টি-টোয়েন্টি ম্যাচ। এ সময় বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন চার্লস।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »