বর্ণবাদী আচরণের দায়ে শাস্তির মুখে ব্যালান্স

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারে আজিম রফিককে উদ্দেশ্য করে গ্যারি ব্যালান্সের বর্ণবাদী আচরণ করার প্রমাণ মিলেছে। যার কারণে ইংল্যান্ড ও জিম্বাবুয়ের সাবেক এই ক্রিকেটারকে আর্থিক জরিমানা ও নিষিদ্ধ করার সুপারিশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এর মতে, বর্ণবাদী মন্তব্য করার কারণে ব্যালান্সকে ৮ হাজার পাউন্ড জরিমানা করা উচিত। একইসাথে তাকে ৮ সপ্তাহের জন্য নিষিদ্ধ করার সুপারিশও করেছে ইসিবি।

ইয়র্কশায়ারে বর্ণবাদী আচরণের শিকার হওয়ার অভিযোগ তোলেন আজিম। এর প্রেক্ষিতে তদন্ত করে ক্রিকেট ডিসিপ্লিন কমিশন (সিডিসি) প্যানেল। তারা ক্লাবটির গত মার্চে ৬ জন সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে। এদের মাঝে ব্যালান্স একজন।

গত এপ্রিলের মাঝামাঝিতে ক্রিকেট থেকে অবসর নেওয়া ৩৩ বছর বয়সী এ ক্রিকেটার নিজের দোষ স্বীকার করে নিয়েছেন।

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক আঙিনায় খেলা এই ক্রিকেটার নতুন শুরুর আশায় নিজের জন্মভূমি জিম্বাবুয়েতে পাড়ি জমান। এরপরে দলের সাথে দুই বছরের চুক্তি করেনব্যালান্স।

জিম্বাবুয়ের হয়ে ৫ ওয়ানডে ও এক টেস্ট খেলেছেন। এরপরে ক্রিকেটের প্রতি তাড়না অভাবে খেলা ছেড়ে দেন ব্যালান্স।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »