আফিফের নেতৃত্বে উইন্ডিজের বিপক্ষে খেলবে ‘এ’ দল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি মে মাসেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট-ইন্ডিজ ‘এ’ দল। উইন্ডিজের বিপক্ষে দু’টি অনানুষ্ঠানিক টেস্টের জন্য ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডের নেতৃত্বে আছেন সদ্য জাতীয় দল থেকে বাদ পড়া ব্যাটার আফিফ হোসেন ধ্রুব।

তিনটি আনঅফিসিয়াল টেস্ট খেলতে আগামী ১১ মে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ শুরু ১৬ মে। একই স্টেডিয়ামের আউটার মাঠে পরের ম্যাচটি হবে ২৩ মে। সিলেট স্টেডিয়ামের মূল মাঠে ৩০ মে সবশেষ ম্যাচটি খেলবে ক্যারিবিয়ানরা।

আফিফ ছাড়াও টাইগারদের জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে স্কোয়াডে আছেন, মাহমুদুল হাসান জয়, সাইফ হাসান, সাদমান ইসলাম, নাঈম শেখ ও জাকির হাসান।

দলের আরও ডাক পেয়েছেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, নাঈম হাসান ও জাকের আলী অনিক। এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত পারফর্ম করা তানজিম হাসান সাকিব, শাহাদাত হোসেন দিপু, রিপন মণ্ডল ও মুশফিক হাসান স্কোয়াডে ডাক পেয়েছেন।

‘এ’ দলের স্কোয়াড : আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক (উইকেট-রক্ষক), শাহাদাত হোসেন দিপু, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব ও রিপন মণ্ডল।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »