শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেলো মুম্বাই

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এক হাজারতম ম্যাচ জয়ে রাঙাল মুম্বাই ইন্ডিয়ান্স।রোমাঞ্চে ভরা এই ম্যাচের শেষ ওভারে টিম ডেভিডের ৩ বলে ৩ ছক্কায় রাজস্থান রয়্যালসকে ৬ উইকেটে হারিয়ে শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে মুম্বাই।

এদিন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সাঞ্জু স্যামসন। ব্যাটিংয়ে নেমেই উড়ন্ত সূচনা করেন ওপেনারযশস্বী জয়সওয়াল। আইপিএলের হাজারতম ম্যাচে ব্যাট হাতে স্বীকৃতি টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির দেখা পান তিনি। তবে তরুণ এই ব্যাটারের ১২৪ রানের জ্বলজ্বলে ইনিংসে ভর করে ২১২ রান সংগ্রহ করেও হেরেছে রাজস্থান। ৬ উইকেট ও ৩ বল হাতে রেখেই জয় পায় মুম্বাই।

টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৪ রানে অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারিয়ে প্রাথমিকভাবে চাপে পড়ে যায় মুম্বাই। আরেক ওপেনার ইশান কিশান, মিডল অর্ডার ব্যাটসম্যান সুরাইয়া কুমার যাদব, ওয়ান ডাউনে নামা ক্যামেরন গ্রিনরা সেই চাপ উতরে দলকে জয়ের পথে রাখেন।

১৫.৪ ওভারে দলীয় ১৫২ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হন সুরাইয়া কুমার যাদব। সাজঘরে ফেরার আগে ২৯ বলে ৮টি চার আর দুই ছক্কায় দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন তিনি।

জয়ের জন্য শেষ ২৬ বলে মুম্বাইয়ের প্রয়োজন ছিল ৬১ রান। তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে মাত্র ২৩ বলে ৬২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন টিম ডেভিড। তিনি মাত্র ১৪ বলে দুই চার আর ৫টি ছক্কার সাহায্যে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

এদিন আগে ব্যাট করে যশস্বী জয়সওয়ালের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সুবাদে ৭ উইকেট হারিয়ে ২১২ রান করে রাজস্থান। ৬২ বলে ১৬টি চার আর ৮টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ১২৪ রান করেন যশস্বী জয়সওয়াল। এছাড়া ১৮, ১৪,ও ১১ রান করে করেন জস বাটলার, অধিনায়ক সাঞ্জু স্যামসন ও জেসন হোল্ডার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »