নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি তিনটি ওয়ানডে ম্যাচে আর খেলা হচ্ছে না হারিস সোহেলের। অনুশীলনে পাওয়া চোটের কারণেই সিরিজ থেকেই ছিটকে গেলেন তিনি। হারিসের পরিবর্তে পাকিস্তানের ওয়ানডে দলে ডাক পেয়েছেন ইফতিখার আহমেদ।
এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
প্রথম ওয়ানডে ম্যাচের আগের দিন ফিল্ডিংয়ে ড্রিল করার সময় বাম কাঁধে বাজেভাবে চোট পান হারিস। তাই সেই ম্যাচে খেলতে পারেননি তিনি। শুধু তাই নয় খেলতে পারেননি পরের ম্যাচেও তিনি। অবশেষে এবার আনুষ্ঠানিকভাবেই পুরো সিরিজ থেকে ছিটকে গেলেন মিডল অর্ডার এই ব্যাটার। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন ইফতিখার।
ক্যারিয়ারের ১০ ওয়ানডে খেলেছেন তিনি। যেখানে গত বছরের এপ্রিলে শেষটি খেলেছিলেন ইফতিখার। এদিকে কিউইদের বিপক্ষে গত জানুয়ারির সিরিজ দিয়ে তিন বছর পর পাকিস্তানের ওয়ানডে দলে ফেরেন ৩২ বছর বয়সী এই ব্যাটার।
এস.আর/নিউজক্রিকেট২৪
