নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে পাকিস্তান। সেই ম্যাচে আলোড়ন ছড়িয়েছেন পাক ওপেনার ফখর জামান। যেখানে ব্যাট হাতে দারুণ খেলে বাবর আজমের একটি রেকর্ড ভেঙেছেন ফখর।
ওয়ানডেতে হ্যাটট্রিক সেঞ্চুরি পেয়েছেন ফখর জামান। সর্বশেষ গতকাল একাই ১৪৪ বলে ১৮০ রান করেছেন। এতে বাবর আজমের একটি রেকর্ড ভেঙেছেন ফখর। পাকিস্তানের হয়ে ওয়ানডেতে দ্রুততম ৩০০০ রানের রেকর্ড এখন এই ওপেনার।
শনিবার (২৯ এপ্রিল) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ৩৩৬ রান করেছিল নিউজিল্যান্ড। গতকাল ফখর জামান একাই করলেন ১৮০ রান। তার এই ইনিংসে ভর করেই নিউজিল্যান্ডের ৩৩৬ রান পাকিস্তান পেরিয়ে গেছে ৭ উইকেট আর ১০ বল হাতে রেখে। ১৭টি চার ও ৬ ছক্কায় শুধু বাউন্ডারি থেকেই ১০৪ রান তুলেছেন পাক এই ব্যাটার।
বাবর ৬৮ ইনিংসে ৩০০০ রান করেছিলেন। ৩০০০ রান করতে ফখরের লেগেছে ৬৭ ইনিংস। ফখর যৌথভাবে দ্রুততম ৩০০০ রানের তালিকায় দ্বিতীয় স্থানে। ফখরের সমান ৬৭ ইনিংসে এই কীর্তি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শাই হোপ।
এছাড়া দ্রুততম ৩০০০ রানের রেকর্ড এর কাছেই রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হাশিম আমলা। তার ৩০০০ রান করতে লেগেছিল মাত্র ৫৭ ইনিংস। ৬৯ ইনিংসে ৩০০০ রান করে পঞ্চম স্থানে ভিভ রিচার্ডস।
এস.আর/নিউজক্রিকেট২৪
