আইপিএল ছেড়ে বাংলাদেশে চলে এলেন লিটন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল ছেড়ে দেশে ফিরে এসেছেন বাংলাদেশী উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। পারিবারিক কারণে আজ শুক্রবার ভারত থেকে দেশে ফিরে এসেছেন লিটন।

লিটন বাংলাদেশে চলে আসায় আইপিএলের বাকিটা সময় তাকে আর কলকাতার জার্সিতে দেখা যাবে না। কলকাতা নাইট রাইডার্স একটি বিবৃতিতে মাধ্যমে লিটনের দেশে ফিরে আসার ব্যাপার নিশ্চিত করেছে।

এর আগে সাকিব আল হাসানও পারিবারিক কারণে আইপিএল খেলতে যাননি। সাকিব ও লিটন দুজনেরই কলকাতার হয়ে খেলার কথা ছিলো। কিন্তু পারিবারিক কারণে আইপিএল খেলতে যাননি তিনি।

কলকাতার হয়ে কেবল একটিমাত্র ম্যাচই খেলার সুযোগ পেয়েছিলেন লিটন। ব্যাট হাতে মাত্র ৪ রান করে আউট হওয়া লিটন সে ম্যাচে গ্লাভস হাতে উইকেট কিপিংটাও খারাপ করেন। দুটো স্ট্যাম্পিং আর ক্যাচ মিসের খেসারত হিসেবে ঐ ম্যাচটা জয়ের সুযোগ তৈরি করেও হেরেছিলো কলকাতা। এরপরে আর কলকাতার হয়ে খেলার সুযোগ মিলেনি লিটনের। অন্যদিকে একমাত্র বাংলাদেশী ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানই আইপিএলে রয়েছেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে দুটো ম্যাচে সুযোগ পেলেও এখন একাদশে সুযোগ মিলছে না তারও।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »