আইপিএল শেষ সুন্দরের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের এবারের আসর থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। হ্যামস্ট্রিং ইনজুরির কবলে পড়ায় এবারের আইপিএলে আর খেলা হচ্ছে না সুন্দরের।

একটি বিবৃতিতে আইপিএলে ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ সুন্দরের ইনজুরির ব্যাপারটা নিশ্চিত করেছে। ইনজুরি কাটিয়ে দ্রুত মাঠে ফেরার জন্য এই ক্রিকেটারকে শুভকামনাও জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এবারের আসরটা মোটেও ভালো যাচ্ছে না সানরাইজার্সের। এখন পর্যন্ত খেলা সাতটা ম্যাচে তাদের জয় মাত্র দুটো ম্যাচে, বিপরীতে পাঁচটি ম্যাচেই তাদেরকে পরাজয়ের স্বাদ নিতে হয়েছে। তাদের অবস্থান পয়েন্ট টেবিলে দশ দলের মধ্যে নবম স্থানে।

দিল্লি ক্যাপিটালস যদি তাদের পরের ম্যাচটা জিতে যায় তাহলে মার্করামের দলকে পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান করতে হবে। দলের এমন নাজেহাল অবস্থায় নিয়মিত পারফর্ম করা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে হারিয়ে দলটা আরো বিপাকে পড়েছে। প্রথম ছয় ম্যাচে উইকেটশূন্য থাকলেও শেষ ম্যাচে সুন্দর বল ও ব্যাটে ছিলেন দুর্দান্ত। তিনি যখনই পারফর্ম করা শুরু করলেন তখনই বাঁধা হয়ে দাঁড়ালো ইনজুরি। আর ইনজুরির কারণেই আইপিএলের বাকিটা মাঠের বাইরে বসে উপভোগ করতে হবে সুন্দরকে।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »