বিকেলে সিলেট যাচ্ছে বাংলাদেশ, সাকিব আমেরিকায়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য সিলেটে “ক্লোজডোর” ক্যাম্পের জন্য আজ বিকেলে সিলেট যাচ্ছে বাংলাদেশ দল। তবে শেষ পর্যন্ত দলের সাথে সিলেট যাওয়া হচ্ছে না সাকিব আল হাসানের। পারিবারিক কারণে হুট করেই বাংলাদেশ থেকে আমেরিকায় পাড়ি জমিয়েছেন তিনি।

ঢাকা থেকে বিকেলের ফ্লাইটে সিলেটে পৌঁছাবে বাংলাদেশ দল। আজ হোটেলে বিশ্রাম কাটিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হবে ক্যাম্প। বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, কোচিং স্টাফের অন্যান্য সদস্য থেকে শুরু করে জাতীয় দলের স্কোয়াডে থাকা সব ক্রিকেটারই সিলেটের ক্যাম্পে থাকবেন। তবে ছুটি নিয়ে পরিবারের কাছে চলে যাওয়ায় থাকছেন না সাকিব আল হাসান। জানা যায়, তিনি যুক্তরাষ্ট্র থেকেই ইংল্যান্ডে দলের সাথে যোগ দেবেন। আর আইপিএলে থাকায় দলের সাথে নেই আরো দুই ক্রিকেটার লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। তারাও সিরিজের আগে সরাসরি ইংল্যান্ডে যোগ দেবেন দলের সাথে।

বাংলাদেশ স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »