টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে রাহানে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

২০২২ সালের জানুয়ারি মাসের পর আর ভারতীয় জার্সিতে দেখা যায় নি ভারতীয় অভিজ্ঞ ব্যাটার ও সাবেক সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানেকে। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা রাহানে আবারো জাতীয় দলে ডাক পেয়েছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের স্কোয়াডে জায়গা হয়েছে তার।

আফ্রিকার বিপক্ষে খেলা নিজের শেষ টেস্টের দুই ইনিংস মিলিয়ে মাত্র ১০ রান এসেছিলো রাহানের ব্যাট থেকে। নিয়মিত ব্যাট হাতে ব্যর্থ হওয়া রাহানে এরপরেই দল থেকে বাদ পড়েন। অনেকেই হয়তো ভেবেছিলেন ভারতের জাতীয় দলের দরজা রাহানের জনয চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ব্যাট হাতে আলো ছড়ানো রাহানের জন্য ভারতীয় দলের দরজাটা পুনরায় খুলেছে।

রোহিত শর্মার নেতৃত্বাধীন এই দলে রাহানে সহ অভিজ্ঞ ব্যাটার আছেন ছয়জন। চেতশ্বর পূজারা, বিরাট কোহলি, কেএল রাহুলদের সাথে যোগ হয়েছেন রাহানের নামও। আগামী ৭ জুন ইংল্যান্ডের দ্য ওভালে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে।

ভারতীয় স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, কেএস ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব ও জয়দেব উনাদকাট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »