আজও উপেক্ষিত লিটন, আগে ব্যাটিংয়ে কেকেআর

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলে নিজেদের অষ্টম ম্যাচে আজ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজও কলকাতার একাদশে নেই লিটন দাস। টস হেরে আগে ব্যাট করবে নীতিশ রানার দল।

কলকাতার একাদশে আজ একটি পরিবর্তন আসলেও সেটা কেবল দেশি ক্রিকেটারের। বিদেশি গেল ম্যাচের চারজনই আছেন একাদশে। জেসন রয়, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন ও ডেভিড উইজাকে নিয়েই একাদশ সাজিয়েছে কলকাতা। ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় আছেন লিটন। কিন্তু ব্যাটিংয়ে লিটনের সুযোগ পাওয়ার সম্ভবনা নেই বললেই চলে।

অন্যদিকে, আরসিবির ঘরের মাঠে আজ তিন বছর পর কলকাতার মুখোমুখি হচ্ছে তারা। তবে পুরনো রেকর্ড মোটেও স্বাগতিকদের পক্ষে কথা বলছে না। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আগের চার মুখোমুখির প্রতিবারই হারতে হয়েছে কোহলিদের। ফাফ ডু প্লেসির ইনজুরি পুরোপুরি সেরে না উঠায় আজও অধিনায়কত্ব করছেন কোহলি। তবে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করবেন ফাফ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »