বোলারদের নৈপুণ্যে দিল্লির দ্বিতীয় জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলে দ্বিতীয় জয় দিল্লি ক্যাপিটালসের। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৭ রানের জয় পেয়েছে ডেভিড ওয়ার্নারের দল। টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচের সবকটিতে হারলেও পরের দুটো ম্যাচে জয়লাভ করার প্লে অফের স্বপ্ন এখনো টিকে রইলো মুস্তাফিজদের।

দিল্লির রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দিল্লি। মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নাররা সেট হয়েও বড় শর্ট খেলতে গিয়ে আউট হন। ৬২ রানে ৫ উইকেট হারানো দিল্লিকে লড়াইয়ের পুঁজি এনে দেন মানিশ পান্ডে ও অক্ষর প্যাটেল। এ দুজনের ৬৯ রানের দারুণ এক পার্টনারশিপে ম্যাচে ফিরে দিল্লি। পান্ডে ও অক্ষর দুজনের ব্যাট থেকেই এসেছে ৩৪ করে রান। ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে ক্যাপিটালস।

 

১৪৫ রানের মামুলি লক্ষ্যটাও ব্যাটারদের ব্যর্থতায় অনেক বড় মনে হয়েছিলো সানরাইজার্সের জন্য। শুরুটা ভালো হলেও মাত্র ১৬ রানের ব্যবধানে ৪ উইকেট হারালে ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে দিল্লির হাতে। ৮৫ রানে ৫ উইকেট হারানো সানরাইজার্স শেষ পর্যন্ত লড়াই করে ওয়াশিংটন সুন্দর ও ক্লাসানের ব্যাটে। কিন্তু শেষের দিকে ক্লাসান ফিরে গেলে শেষ ওভারে প্রয়োজনীয় ১৩ রান নিতে পারেননি ওয়াশিংটন সুন্দররা। সানরাইজার্সের ইনিংস থামে ১৩৭ রানে। ফলে ৭ রানের জয় পায় দিল্লি। বল হাতে এদিন সফল ছিলেন ইশান্ত শর্মা, মুখেশ চৌধুরী, অক্ষর প্যাটেলরা। অলরাউন্ডিং পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন অক্ষর প্যাটেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »