নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলে রাজীব গান্ধী স্টেডিয়ামে নিজেদের সপ্তম ম্যাচে আজ সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস। টস জিতে ব্যাট করতে নামা দিল্লির একাদশে আজও জায়গা হয়নি বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের।
বল হাতে এবারের আইপিএলে আহামরি কিছু করতে না পারায় মুস্তাফিজকে ছাড়াই মাঠে নামছে ডেভিড ওয়ার্নারের দল। দুই ম্যাচে সুযোগ পাওয়া মুস্তাফিজ ছিলেন খরুচে। ফলে তার বিকল্প নিয়েই মাঠে নামতে হচ্ছে তাদের। টুর্নামেন্টে মাত্র একটি জয় দিল্লির। ছয় ম্যাচ খেলে প্রথম পাঁচটিতে হারা দিল্লি নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পায়। প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শদের।
