অস্ট্রেলিয়াকে ব্রডের হুমকি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

৩৭ বছর বয়সে টেস্ট ক্রিকেটে দিব্যি স্পেলের পর স্পেল বল করে যাওয়া মোটেও সহজ নয়। অনেক ক্রিকেটারই এই বয়সে নিজেদের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন। তবে বয়সকে কেবল সংখ্যা বানিয়ে ফেলা ব্রড বল হাতে রীতিমত কাঁপুনি তুলছেন প্রতিপক্ষেী ব্যাটারদের।

অবসরের চিন্তাভাবনা বাদ দিয়ে ব্রড এখন নিজের বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহ্যের লড়াই অ্যাশেজের জন্য নতুন এক ধরনের আউট সুইং রপ্ত করেছেন ব্রড। দুই অজি তারকা ব্যাটার মার্নাস লাবুশানে ও স্টিভ স্মিথের জন্যই এমন এক অস্ত্র নিয়ে প্রস্তুত ব্রড, আর সেটা তাদেরকে আগামই জানিয়ে দিয়েছেন এই ইংলিশ পেসার।

কাউন্টি ক্রিকেটে ব্রডের এমন নতুন অস্ত্রে পরীক্ষা চালিয়ে তিনি হয়েছেন বেশ সফল। নটিংহ্যামশায়ারের হয়ে এমন আউট সুইংয়ে কুপোকাত করেছেন প্রতিপক্ষের ব্যাটারদের। তবে নতুন এই বলের জন্য ব্রডের বোলিং অ্যাকশনে কিছুটা পরিবর্তন এসেছে।

ছবি : সংগ্রহীত

ইংলিশ গণমাধ্যমকে ব্রড বলেন, ‘সত্যি বলতে এই নতুন আউট সুইং বলটি রপ্ত করেছি মার্নাস (লাবুশানে) ও স্টিভের (স্মিথ) জন্য। তাদের ব্যাটের বাইরের কানায় বল ছোঁয়ানোর চেষ্টা করার জন্য নতুন কিছু করার কথা ভাবছিলাম। আর এজন্যই এটা বের করেছি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »