কলকাতার একাদশ থেকে বাদ পড়লেন লিটন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলে আজ মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেনে চেন্নাইয়ের বিপক্ষে টস জিতে আগে বল করবে নাইটরা। কলকাতার একাদশে জায়গা হয়নি বাংলাদেশী ব্যাটার লিটন দাসের। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন নামিবিয়ান অলরাউন্ডার ডেভিড উইজা।

গেল ম্যাচে কেকেআরের হয়ে অভিষেক হয় লিটন দাসের। ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর উইকেট কিপিংয়েও লিটন ছিলেন ছন্নছাড়া। দুটো স্ট্যাম্পিং আর একটি ক্যাচ মিস করায় ম্যাচ থেকে ছিটকে যায় নাইটরা।

আইপিএলের এবারের আসরটা মোটেও ভালো যাচ্ছে না কলকাতার। ৬ ম্যাচ খেলে তাদের জয় মাত্র দুটিতে। আর চারটা ম্যাচেই হেরেছে নীতিশ রানার দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »