৪১৫ রানের ম্যাচে জয়ের কাছে গিয়ে হারলো মুম্বাই

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলে নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে তৃতীয় পরাজয়ের স্বাদ পেল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে তাদের হার ১৩ রানে।

পাঞ্জাবের দেওয়া ২১৫ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো না হলেও মুম্বাইকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন রোহিত, গ্রীন, যাদবরা। কিন্তু শেষে গিয়ে জিততে জিততেও হারতে হয়েছে রোহিতদের। দলীয় ৭ রানে ইশান কিশান আউট হলেও পাওয়ার প্লে’তে মুম্বাই ৫৫ রান তুলে। এরপরে রাত তোলার গতি কিছুটা স্লো হলেও রোহিতের বিদায়ের পর ক্রিজে আসা সূর্যকুমার যাদব এদিন ছিলে অপ্রতিরোধ্য। অনেকদিন ধরেই রান কড়ায় ভোগা এই ব্যাটার করেন মাত্র ২৬ বলে ৫৭ রান। অজি অলরাউন্ডার ক্যামেরুন গ্রীন ৬৭ করে আউট হলেও আরেক অজি ব্যাটার টিম ডেভিড ১৩ বলে ২৫ রান করে অপরাজিত থেকেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। ব্যাট হাতে এদিন ব্যর্থ ছিলেন তরুণ ব্যাটার তিলক বার্মা। তার ব্যর্থতাই মুম্বাইয়ের হারের বড় কারণ হিসেবে দাঁড়িয়েছে শেষ দিকে। আর পাঞ্জাবকে বল করে জিতিয়েছেন আর্শদ্বীপ সিং। ৪ ওভার বল করে মাত্র ২৭ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি।

ছবি : সংগ্রহীত

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৮৩ রানে ৪ উইকেট হারানো পাঞ্জাবের হাল ধরেন দলীয় অধিনায়ক স্যাম কারান ও হার্মাপ্রিত সিং। দুজনের ৮৮ রানের ঝড়ো পার্টনারশিপে বড় সংগ্রহের ভীত পায় পাঞ্জাব। শেষের দিকে জিতেশ শর্মার ৭ বলে ২৫ রানের ইনিংসে ২১৪ রানের পাহাড় সমান পুঁজি পায় পাঞ্জাব। টেন্ডুলকার পুত্র অর্জুন টেন্ডুলকার এদিন বল হাতে নিজের শেষ ওভারে ৩১ রান দিয়েছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »