নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সব ছাপিয়ে সমালোচনার জন্ম দিয়েছে কলকাতার ব্যাটারদের এমন নাজেহাল ব্যাটিং। তাপের ঘরের মত একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়ে নাইটরা। আর কেকেআর ব্যাটারদের এমন ব্যাটিংয়ে বিরক্ত সাবেক ভারতীয় বিশ্বকাপজয়ী ক্রিকেটার যুবরাজ সিং।
এবারের আইপিএলে শেষ ৫ বলে ৫ ছক্কা হাঁকিয়ে দলকে জেতানোর কীর্তি আছে রিংকুর। কিন্তু গত ম্যাচে তার ঝুঁকিপূর্ণ ব্যাটিংই উঠেছে কাঠগড়ায়। যুবরাজ মনে করেন, রিংকুর উচিৎ ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দেখেশুনে খেলার অভ্যাসটাও গড়ে তোলা। নাহলে ভবিষ্যতে বড় খেসারত দিতে হতে পারে বলে মনে করেন তিনি।
যুবরাজ বলেন, ‘মনদীপ ও রিংকুর ব্যাটিং ভালো লাগেনি। এই পরিস্থিতিতে এভাবে খেলা ঠিক হয়নি। আপনি যতই আত্মবিশ্বাসী হন না কেন, কিছু কিছু ক্ষেত্রে ঝুঁকিমুক্ত থেকে ব্যাটিং করতে হয়। ওদের উচিৎ ছিল ভালো একটি জুটি গড়ার চেষ্টা করা। দল যখন পরপর উইকেট হারাচ্ছে তখন ওদের অন্তত একজনের উচিৎ ছিল উইকেটে টিকে থাকা, ধরে খেলা। মাঠায় রাখা দরকার ছিল যে পরে দ্রুত রান তোলার জন্য রাসেল আছে।’
