নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলে নিজের অভিষেকটা মোটেও ভালো হয়নি বাংলাদেশি ব্যাটার লিটন দাসের। কলকাতার হয়ে নিজের অভিষেক ম্যাচে ব্যাটের পর গ্লাভস হাতেও ছিলেন বিবর্ণ, যার কারণে খেসারত দিতে হয়েছে কলকাতাকে। আর দিল্লি ক্যাপিটালস পেল এই আসরের প্রথম জয়।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি কাপ্তান ডেভিড ওয়ার্নার। আগের ৫ ম্যাচের ওপেনিং জুটি বদলে এদিন কলকাতার হয়ে ওপেন করতে নামেন লিটন দাস ও জেসন রয়। নিজের খেলা আইপিএলের প্রথম বলেই ৪ মেরে শুরু করলেও লিটন ক্রিজে ছিলেন মাত্র ৪ বল। লিটনের উইকেট হারিয়ে চাপে পড়া কেকেআর আর ঘুরে দাঁড়াতে পারেনি। লিটনের পরে ব্যর্থ হয়েছেন কেকেআরের মিডল অর্ডারের ব্যাটাররা। তবে একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন কেকেআরের হয়ে অভিষিক্ত আরেক ক্রিকেটার জেসন রয়। তিনি ঠিকই পেরেছেন নিজের নামের প্রতি সুবিচার করতে। রয়ের ৪৩ আর শেষের দিকে রাসেলের ঝড়ো ৩৮ রানে মাত্র ১২৭ গিয়ে থামে কলকাতার ইনিংস। ৯৩ রানে ৯ উইকেট হারানো কলকাতাকে ১২৭ পর্যন্ত টেনে নিয়ে যান রাসেল।
১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পয়েন্ট টেবিলের সবচেয়ে তলানীর দল দিল্লির ব্যাটারটা আজ শুরু থেকেই কলকাতার বোলারদের উপর চড়াও হতে থাকেন। ডেভিড ওয়ার্নারের একের পর এক বাউন্ডারিতে সহজেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দিল্লি। কিন্তু বরুণ চক্রবর্তী আর অনুকূল রয়ের দারুণ বোলিংয়ে দ্রুত ৪ উইকেট তুলো নিলে চাপে পড়ে দিল্লিও। ৫ উইকেটে গড়া মাঝারি মানের পার্টনারশিপ ভেঙ্গে কলকাতাকে আবারো ম্যাচে ফেরান দলীয় অধিনায়ক নীতিশ রানা। তার দারুণ বোলিংয়ে ম্যাচ জয়ের স্বপ্ন দেখতে থাকে কেকেআর। কিন্তু শেষের দিকে আবারো কেকেআরের জয়ে বড় বাঁধা হয়ে দাঁড়ান বাংলাদেশি উইকেটকিপার লিটন দাস। অক্সার প্যাটেল ও ললিত যাদবের দুটো সহজ স্ট্যাম্পিং মিস করলে ম্যাচ থেকে ছিটকে যায় কেকেআর। ৪ উইকেটে জয় পায় দিল্লি। যদি লিটন পারতেন এই দুটো সহজ সুযোগ কাজে লাগাতো তাহলে হয়তো।কলকাতা ম্যাচটা জিতেই যেতো শেষ পর্যন্ত।
এই হারে এই আসরে চতুর্থ হার কলকাতার। ৬ ম্যাচে খেলে জয় মাত্র দুটিতে নাইটদের। অন্যদিকে নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে দিল্লি।
