নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলে এখনো জয়ের দেখা পায়নি মুস্তাফিজ – ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালস। আজও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে দিল্লি হারলো ২৩ রানে। আর এদিন বল হাতে বেশ খরুচে ছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৩ ওভারে কোন উইকেট ছাড়া রান দিয়েছেন ৪১।
বেঙ্গালুরুর দেওয়া ১৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি দিল্লির। ওয়ার্নার ছাড়া টপ অর্ডারের আর কোন ব্যাটার দুই অঙ্কের কৌটা স্পর্শ করতে পারেননি। দলের সাথে আবারো যোগ দেওয়া মিচেল মার্শ ৩ নম্বরে ব্যাট নেমে আবারো শূন্য রানে সাজঘরে ফিরে গেছেন। আর রান কড়ায় ভোগা পৃথ্বী শ ২ বল খেলে কোন রান না করেই রান আউটের ফাঁদে পড়েন। তবুও শেষের দিকে মিডল অর্ডার আর লোয়ার অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় দেড়শ রানের কৌটা পাড় করে দিল্লি। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেছেন দিল্লির ঘরের ছেলে মানিশ পান্ডে।

ছবি : সংগ্রহীত
এর আগে বেঙ্গালুরু টস হেরে ব্যাট করতে নেমে আবারো শুরু থেকেই বোলারদের উপর চড়াও হতে থাকেন কোহলি ও ফাফ ডু প্লেসি। ভালো শুরুর পর ফাফ ফিরে গেলেও কোহলি আজও তুলে নিয়েছেন আরো এক অর্ধশত। তবে মাঝে ৪ বলের ব্যবধানে তিনটা উইকেট তুলে নিয়ে আরসিবির রানের চাকা আটকে ধরেন কুলদীপ যাদব ও মিচেল মার্শ। তবে শেষ পর্যন্ত ১৭৪ রানে গিয়ে থামে কোহলিদের ইনিংস।
এই হারে প্লে – অফের স্বপ্নটা আরো কঠিন হয়ে গেল দিল্লির জন্য। ৫ ম্যাচের সবকটাতে হেরে পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান ডেভিড ওয়ার্নারের দলের।
