নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস। আগের ম্যাচের মত এই ম্যাচেও একাদশে আছেন বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
বেঙ্গালুরুর ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে লড়বে মুস্তাফিজ – নরকিয়ারা। আইপিএলের এবারের আসরে এখনো জয়ের দেখা পায়নি ডেভিড ওয়ার্নারের দল দিল্লি ক্যাপিটালস। আর তাইতো পয়েন্ট টেবিলে তাদের স্থান সবার তলানীতে। অন্যদিকে চার ম্যাচে দুই জয় আর দুই হার আরসিবির। সবশেষ ম্যাচে ঘরের মাঠে অবিশ্বাস্য একটি ম্যাচ হেরেছে প্লেসিস – কোহলির দল। তাই আর জয় ছাড়া কিছু ভাবছে না আরসিবি। আর দিল্লির এখনো আইপিএলের প্লে – অফের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে জয়ের বিকল্প নেই। হয়তো তাদের লক্ষ্য আরসিবির ঘরের মাঠ এম চিন্নাস্বামী থেকেই জয় নিতে ফেরা।
আগের ম্যাচে দিল্লির হয়ে এই আসরে প্রথমবারের মত মাঠে নেমেছিলেন মুস্তাফিজ। বল হাতে ৩৮ রান খরচায় নিয়েছিলেন ১ উইকেট। মুম্বাইয়ের বিপক্ষে মুস্তাফিজ শেষের ওভারটা ছাড়া বাকি তিনটা ওভারই ছিলো অসাধারণ। যদিও শেষ ওভারে ১৫ রান খরচ করায় ম্যাচটা হাত ছাড়া হয়ে যায় দিল্লির।
