নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রায় ৫ মাস পর আবারো পাকিস্তানের জার্সিতে মাঠে ফিরেছেন পেস সেনসেশন শাহিন আফ্রিদি। আর তার প্রত্যাবর্তনের ম্যাচে নাস্তানাবুদ নিউজিল্যান্ড। গত বছরের ১৩ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর শুক্রবার পাকিস্তানের হয়ে মাঠে নামেন আফ্রিদি। সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৮ রানে নিউজিল্যান্ডকে হারালো পাকিস্তান।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাবর আজমের দল। ম্যাট হেনরির হ্যাট্রিকে ১৮২ রানে অলআউট হয় স্বাগতিক পাকিস্তান। ১৮৩ রানের লক্ষ্যমাত্রা ব্যাট করতে নেমে হারিস রউফ, শাহীন আফ্রিদিদের বোলিং তোপে একশ রানও করতে পারেনি টম লাথামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড। তারা অলআউট হয় মাত্র ৯৪ রানে। কিউই মধ্যে সর্বোচ্চ ৩৪ রান করেন মার্ক চ্যাম্পম্যান। এছাড়া আর কোন ব্যাটার দাঁড়াতেই পারেননি। তবে নিউজিল্যান্ডের মূল সারির বেশিরভাগ ক্রিকেটারই আইপিএলে ব্যস্ত থাকায় দ্বিতীয় সারির দল পাঠিয়েছে নিউজিল্যান্ড। আর এমন সুযোগ হাতছাড়া করেনি পাকিস্তান। প্রথম টি-টোয়েন্টি জিতে নিলো ৮৮ রানের বড় ব্যবধানে। পাকিস্তানের হয়ে ১৮ রান খরচায় ৪ উইকেট শিকার করেন হারিস রউফ। আর দুই ওভার বল করে ইমাদ ওয়াসিম নেনে ২ উইকেট।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৩০ রান যোগ করতেই দুই ওপেনার বাবর ও রিজওয়ানকে হারায় স্বাগতিকরা। তবুও দ্রুত রান তোলার চেষ্টায় থাকেন পাকিস্তানের ব্যাটাররা। সিয়াম আইয়ুব ২৮ বলে ৪৭ আর ফখর জামান করেন ৩৪ বলে ৪৭ রান। পাকিস্তানের কোন ব্যাটার ফিফটি করতে না পারলেও দলকে বড় পুঁজি এনে দেন এ দুজন।
সিরিজের ২য় টি-টোয়েন্টিতে আজ রাত দশটায় মুখোমুখি হবে দু’দল।
