মুশফিকের ব্যাটে লড়াইয়ের পুঁজি, তবুও ব্যাকফুটে প্রাইম ব্যাংক

দুর্জয় দাশ গুপ্ত »

আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের পরেই নিয়মিত ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে নেমেছেন মুশফিকুর রহিম। প্রাইম ব্যাংকের হয়ে আজ আবারো মাঠে নেমেছেন তিনি। বিকেএসপি’তে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ২৪৪ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। ২৪৫ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে নুরুল হাসান সোহানের দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রাইম ব্যাংক। শাহাদাত হোসেন দিপু, মোহাম্মদ মিথুন, নাসির হোসেনরা উইকেটে সেট হয়েও উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন শেখ জামালের বোলারদের। কেবল ভিন্ন ছিলেন মুশফিক। প্রাইমের হয়ে একা লড়াই করেছেন। ৪৯তম ওভারে আউট হওয়ার আগে মুশফিক খেলেছেন ৭৫ বলে ৭৭ রানের এক অনবদ্য ইনিংস। তার ইনিংসের উপর ভর করেই ২০০ পার করে প্রাইম ব্যাংক। ১৭৯ রানে ৬ উইকেট হারানোর পর শেখ মেহেদীকে নিয়ে ৪৫ রানের এক দারুণ পার্টনারশিপ গড়েন মুশফিক। ৪৯তম ওভারে ইবাদতের বলে স্কোপ খেলতে গিয়ে বোল্ড হন তিনি। শেখ জামালের হয়ে ১০ ওভার বল করে ৪১ রান খরচায় ৪ উইকেট শিকার করেন জাতীয় দলের পেস বোলিং ইউনিটের অন্যতম অস্ত্র ইবাদত।

প্রাইমের দেওয়া ২৪৫ রানের টার্গেটে ভালোই শুরু করেছে শেখ জামালের ব্যাটাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ২১ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৯৭ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »