দুর্জয় দাশ গুপ্ত »
আয়ারল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার ঘোষিত দলে প্রথমবারের মত বাংলাদেশ জাতীয় দলে ডাক পেয়েছেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। আর চোটের কারণে দল থেকে বাদ পড়লেন পেসার তাসকিম আহমেদ।
আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ৯ মে। তার ঠিক দুই দিন পর ১২ দ্বিতীয় এবং ১৪ মে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি খেলবে টাইগাররা। আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভূক্ত এ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ড ওভালে।
বাংলাদেশ দলঃ তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।
