চেন্নাই – মুম্বাই ক্ল্যাসিক, আগে বল করবে ধোনিরা

দুর্জয় দাশ গুপ্ত »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আজ মুখোমুখি দুই জায়ান্ট চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করবে রোহিত শর্মারা। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

আইপিএলের এবারের আসরে শুরুটা ভালো হয়নি দু’দলের কারোরই। উদ্বোধনী ম্যাচ খেলা চেন্নাই সুপার কিংস নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে গুজরাট টাইটান্সের বিপক্ষে। তবে ২য় ম্যাচে ঠিকই ঘরের মাঠে জয় পেয়েছে এমএস ধোনির দল। কে এল রাহুলের দলকে তারা হারিয়েছে ১২ রানে।

অন্যদিকে আইপিএলের গত ১১ টি আসর ধরে নিজেদের প্রথম ম্যাচে হেরে বিরল এক রেকর্ডের মালিক হয়েছে মুম্বাই। এবছরও তার ব্যতিক্রম হয়নি। নিজেদের প্রথম ম্যাচে বিরাট কোহলিদের কাছে ৭ উইকেটে হেরেছে রোহিত শর্মার দল।

তবে সব কিছু ছাপিয়ে চেন্নাই – মুম্বাই ক্ল্যাসিকে অবশ্যই কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। ওয়াংখেড়েতে লড়াই হবে সমানে সমান এমনটাই আশা করছেন বিশ্বের কোটি কোটি ক্রিকেট সমর্থক।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »