আজও দিল্লির একাদশে জায়গা হয়নি মুস্তাফিজের

দুর্জয় দাশ গুপ্ত »

আইপিএলে আজ বিকেলের ম্যাচে নিজেদের ৩য় ম্যাচ খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস, তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। আজও দিল্লির একাদশে জায়গা হয়নি বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের। টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

দিল্লির এবারের আইপিএলটা মোটেও ভালো যাচ্ছে না। প্রথম দুটো ম্যাচেই খুব বাজে ভাবে হেরেছে ওয়ার্নারের দল। এছাড়াও ইনজুরির কারণে এবার দলে নেই দিল্লির নিয়মিত অধিনায়ক রিষভ পান্ত। তার বদলে অধিনায়কত্ব সামলাচ্ছেন ওয়ার্নার। কিন্তু ব্যাটিং কিংবা বোলিং কোন ডিপার্টমেন্টেই নিজেদের সেরাটা দিতে পারছে না দলটি।

আজ দিল্লির একাদশে তিনটি পরিবর্তন আসলেও জায়গা হয়নি ফিজের। অজি অলরাউন্ডার মিচেল মার্শের বদলে একাদশে জায়গা পেয়ছেন ক্যারিবীয় অলরাউন্ডার রভমেন পাওয়েল। সরফরাজের খানের জায়গায় নেয়া হয়েছে মনিস পান্ডেকে।

অন্যদিকে, রাজস্থান জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও ২য় ম্যাচে নিজেদের ঘরের মাঠে পাঞ্জাবের কাছে হেরেছে ৫ রানে। দু’দলের জন্যই আজকের ম্যাচটা গুরুত্বপূর্ণ। দু’দলের অধিনায়কের কেউই জয় ছাড়া বিকল্প কিছু ভাবছেন না।

আইপিএলে আজকের দিনের ২য় ম্যাচে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে দুই হট ফেভারিট মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »