তামিমের ফর্ম নিয়ে মোটেও চিন্তিত নন আকরাম

দুর্জয় দাশ গুপ্ত »

সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর একমাত্র টেস্টেও হাসেনি তামিমের ব্যাট। কেবল যে আয়ারল্যান্ড সিরিজ এমন না, পরিসংখ্যান বলছে টেস্টে সর্বশেষ ৮ ইনিংসে কোন ফিফটিও পাননি এই ড্যাশিং ওপেনার। ফরম্যাট যেমনই হোক, ব্যাটে রান নেই তামিমের। অথচ এ বছরই ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আর ভারতে বিশ্বকাপ বলেই বাংলাদেশকে একটু বড় করেই দেখছে বাকি দলগুলো। তবে ওয়ানডে অধিনায়কের ব্যাটে রান না থাকায় অনেকেই হয়ে পড়েছেন চিন্তিত।

তামিমের ফর্ম নিয়ে আকরাম খান জানান, ‘দল হিসেবে বাংলাদেশ ভালো করছে। প্রতিটা খেলোয়াড়ের জীবনে ভালো – খারাপ সময় থাকে। তামিমের অধীনে যেহেতু দল ভালো করছে তাই আমি মনে করি না এ বিষয়টা নিয়ে চিন্তা করার কিছু আছে। এছাড়া তামিম কোয়ালিটি প্লেয়ার। বাংলাদেশে এরকম কিছু প্লেয়ার আছে যাদের হয়তো ব্যাটে রান নেই কিন্তু ঠিক প্রয়োজনের সময় তাদের ব্যাট হেসে উঠবে।’

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ব্যাটে রান না থাকলেও চলতি ঢাকা প্রিমিয়ার লীগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে পেয়েছেন সেঞ্চুরির দেখা। আয়ারল্যান্ড সিরিজের ফাঁকে প্রাইম ব্যাংকের হয়ে দুই ম্যাচ খেলার সুযোগ মিলেছে তামিমের। প্রথম ম্যাচে নেমেই করেছেন অপরাজিত সেঞ্চুরি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »