সেইফার্টের বিধ্বংসী ব্যাটিং, সিরিজ হারলো লঙ্কানরা

দুর্জয় দাশ গুপ্ত »

স্বাগতিক নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে সফরকারী শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জিতলো কিউইরা। কুইন্সটাউনে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে দু’দল মুখোমুখি হওয়ার আগে সিরিজে সমতা ছিলো। শেষ টি-টোয়েন্টিতে দু’দলের মধ্যে ব্যবধান গড়ে দিলেন কিউই ব্যাটার টিম সেইফার্ট।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়েছিলো শ্রীলঙ্কার। ৯.৩ ওভারে ওপেনিং জুটি থেকে আসে ৭৬ রান। এরপর কিউই বোলারদের উপর চড়াও হয়েছেন মেন্ডিস, পেরেরারা। শেষ দশ ওভারে লঙ্কানরা তুলে ১০৬ রান। কুশল মেন্ডিসের ৭৩ ও কুশল পেরেরার ৩৩ রানের ইনিংসের উপর ভর করে সফরকারীদের সংগ্রহ দাঁড়ায় ১৮৪ রান।

১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে শুরু কুইন্সপার্ক ওভালে ঝড় তুলেন সেইফার্ট। ৫ ওভারেই স্কোরবোর্ডে যোগ করে ৫০ রান। সেইফার্টের পার্টনার হিসেবে ওপেনিংয়ে নামা বয়েস ফিরে গেলেও সেইফার্ট ছিলেন অপ্রতিরোধ্য। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে কিউইদের জয়ের বন্দরে নিয়ে যাচ্ছিলেন তিনি। ৩ নম্বরে ব্যাট করতে নামা কিউই অধিনায়ক লাথামের সাথে ৮৪ রানের পার্টনারশিপে ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা।

তবে শেষের দিকে দ্রুত কয়েকটা উইকেট হারালো খানিকটা চাপে পড়ে নিউজিল্যান্ড। শেষ দুই বল থেকে দুই রানের প্রয়োজন পড়লে রচিন রবীন্দ্র কিউইদের জয় নিশ্চিত করেন। ফলে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিলো টম লাথামের দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »