ঢাকা টেস্ট জয়ে অপেক্ষা বাড়লো টাইগারদের

দুর্জয় দাশ গুপ্ত »

ঢাকা টেস্টের ৩য় দিনে সফরকারী আইরিশদের আধিপত্য। ৩য় দিনের পুরোটা সময় বাংলাদেশী বোলারদের পরীক্ষা নিয়েছেন সফরকারী ব্যাটাররা। ইনিংস ব্যবধানের শঙ্কা উড়িয়ে দিয়ে টেস্ট জয়ের স্বপ্ন দেখছে তারা।

আগের দিনের ২৭ রানে ৪ উইকেট হারানো আয়ারল্যান্ড ৩য় দিনে হারিয়েছে কেবল ৪টি উইকেট। আইরিশদের হয়ে সেঞ্চুরি করেছেন লওকান টুকার।

৩য় দিনের শুরুটা স্বপ্নের মত শুরু হয় আয়ারল্যান্ডের। বাংলাদেশী বোলারদের বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন আইরিশ ব্যাটাররা। ৫১ রানে ৫ উইকেট হারানো আয়ারল্যান্ডের হাল ধরেন ট্যাক্টর ও টুকার। ট্যাক্টর অর্ধশত পূরণ করে প্যাভিলিয়নে ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন টুকার। নিজের ক্যারিয়ারের ১ম টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়ার দিনে ম্যাকব্রেইনের সাথে গড়েছেন ১১৩ রানের পার্টনারশিপ। ১০৮ রান করে টুকার ফিরে গেলেও লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে লড়াই করে যাচ্ছেন আরেক আইরিশ অলরাউন্ডার ম্যাকব্রেইন। ৩য় দিনশেষে তিনি অপরাজিত আছেন ৭১ রানে।

ইনিংস ব্যবধানের যে শঙ্কা আয়ারল্যান্ডের সামনে ছিলো সেটি উড়িয়ে দিয়ে উল্টো বরং টেস্ট জয়ের স্বপ্ন দেখছে বালবার্নির দল। ঢাকা টেস্টের ৩য় দিন শেষে আইরিশরা এগিয়ে আছে ১৩১ রানে। হাতে আছে আরো দুই উইকেট।

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »