ঢাকা টেস্টে মুশির সেঞ্চুরি, বড় লিডের পথে বাংলাদেশ

দুর্জয় দাশ গুপ্ত »

ঢাকা টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। দলের প্রয়োজনে দারুণ একটি ইনিংস খেলেছেন এই অভিজ্ঞ ব্যাটার। ৪০ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে বড় লিডের স্বপ্ন দেখাচ্ছেন তিনি। তবে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন বাংলাদেশ কাপ্তান সাকিব আল হাসান। ৮৭ রান করে আউট হয়েছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩০৩ রান। মুশফিকুর রহিম ১২৩ ও মেহেদী মিরাজ ৬ রান করে ক্রিজে আছেন।

এর আগে ২য় দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দিনের শুরুতেই ১৭ রান করা মুমিনুলকে হারিয়ে খানিকটা বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম দলের হাল ধরেন। ওয়ানডে মেজাজে আইরিশ বোলারদের উপর ব্যাট চালাতে থাকেন দুজন। তাদের দুজনের ১৫৯ রানের পার্টনারশিপে বড় লিডের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। কিন্তু ৮৭ রান করে সাকিব আউট হোন। সাকিবের পরে উইকেটে আসা লিটনও ওয়ানডে মেজাজে ব্যাট করতে থাকেন। মুশফিকের সাথে ৮৭ রানের পার্টনারশিপে লিটনের সংগ্রহ ছিলো ৪৩। ২৮৬ রানে ৪৩ রান করা লিটন আউট হয়েছেন।

প্রথম ইনিংসে আইরিশরা অলআউট হয়েছিলো ২১৪ রানে। বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ৫টি এবং মিরাজ ও ইবাদত দুটো করে উইকেট শিকার করেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »