নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে নিয়মিত হাসছে এনামুল হক বিজয়ের ব্যাট। প্রাইম ব্যাংকের বিপক্ষে আজ এই আসরের তৃতীয় ও টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ব্যাটার।
বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে আগে আবাহনীকে ব্যাটিংয়ে পাঠায় প্রাইম ব্যাংক। দারুণ ছন্দে থাকা আবাহনীর দুই ওপেনার নাইম শেখ ও বিজয় আজও প্রতিপক্ষের বোলারদের উপর চড়াও হোন। তাদের দুজনের ওপেনিং জুটি থেকে আসে ১৮৩ রান। তাড়াহুড়ো করতে গিয়ে সেঞ্চুরির খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছেন নাইম শেখ। ১০২ বলে ৯৪ রান করে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। কিন্তু নাইমের মত ভুল করেননি বিজয়। ৯৯ বলে নিজের টানা দ্বিতীয় শতক পূর্ণ করেন তিনি।

সেঞ্চুরি করেই থেমে যাননি বিজয়। বরং আগের চেয়েও আরো ভয়ংকর রূপ ধারণ করেন তিনি। আবাহনীর দলীয় স্কোরটা বিজয়ের কল্যাণেই পাহাড়সম হয়েছে। ১২৭ বল খেলে ১৩ চার ও ৫ ছক্কায় ১৫৩ রান করে আউট হোন তিনি আর আবাহনীর দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ায় ৩৬৯। ৩৭০ রানের বড় লক্ষ্যে এখন ব্যাট করছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
