ঢাকা টেস্টে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দুর্জয় দাশ গুপ্ত »

মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে সফরকারীদের বিপক্ষে টসে হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ। একাদশে আছেন তামিম ইকবাল, তাসকিন আহমেদের জায়গায় একাদশে জায়গা হয়েছে শরিফুল ইসলামের। ছেলের অসুস্থতার কারণে তামিম ইকবাল শেষ পর্যন্ত ঢাকা টেস্ট খেলবেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছিলো। কিন্তু সবকিছু ছাপিয়ে ঢাকা টেস্টের একাদশে আছেন তামিম। তিন পেসার এবাদত, খালেদ আর শরিফুলকে নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। দুই স্পেশালিষ্ট স্পিনার হিসেবে একাদশে আছেন মেহেদী মিরাজ ও তাইজুল ইসলাম।

ইনজুরি আক্রান্ত জাকির হাসানের জায়গায় স্কোয়াডে ডাক পাওয়া সাদমান ইসলামের জায়গা হয়নি একাদশে। সেক্ষেত্রে ওপেনিংয়ে তামিম ইকবালের পার্টনার হতে পারেন নাজমুল হোসেন শান্ত। তিন নম্বরে ব্যাট করবেন মুমিনুল হক সৌরভ।

বাংলাদেশ দলঃ তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »