আইপিএলে খেলবেন না সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সাকিব আল হাসানের আইপিএল খেলতে যাওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা, সমালোচনা। অনেকেরই ধারণা ছিলো আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলেই আইপিএল খেলতে ভারতে পাড়ি জমাবেন সাকিব আল হাসান ও লিটন দাস। কিন্তু এবার জানা গেল আসল খবর। এবারের আইপিএলে খেলবেন না সাকিব। কলকাতার হয়ে কোন ম্যাচেই দেখা যাবে না বাংলাদেশের এই পোস্টারবয়কে।

জাতীয় দলের হয়ে খেলার জন্য আইপিএলের বেশ কিছু ম্যাচ মিস করবেন সাকিব, তবুও নিলাম থেকে সাকিবকে দলে ভিড়িয়েছিলো শাহরুখ খানের দল। কিন্তু আজ জানা গেল সাকিব পুরো সিজন খেলতে পারবেন না বলে তার জায়গায় অন্য একটা ক্রিকেটার খুঁজছে কলকাতা নাইট রাইডার্স। জানা যায়, এমন প্রস্তাবটা এসেছে কলকাতা ম্যানেজমেন্ট থেকেই। যেহেতু আইপিএলের একটা বড় সময় সাকিব দলের সাথে থাকতে পারবেন না তাই তার জায়গায় আরো একটি বিদেশি ক্রিকেটার খুঁজবে তারা। সাকিবকে কেকেআর ম্যানেজমেন্ট এমন অনুরোধ জানালে সাকিব সেটা মেনে নিয়েছেন। তবে কেকেআর ম্যানেজমেন্ট বলছে সাকিব না খেলতে পারলেও সাকিব চাইলে অবসর সময়টা কেকেআর দলের সাথে কাটাতে পারবেন যেহেতু তিনি কেকেআরের একজন প্লেয়ার।

এদিকে সাকিব আইপিএল না খেলায় কপাল খুলেছে ঢাকা প্রিমিয়ার লিগের দল মোহামেডানের। পয়েন্ট টেবিলের তলানীতে থাকা দল ইতিমধ্যে সাকিবের অধিনায়কত্বে একটা জয় পেয়েছে। সাকিব যেহেতু আইপিএল খেলতে যাচ্ছেন না তাই সে সময়টাতে মোহামেডান সাকিবকে পাচ্ছে ঢাকা লিগে। সাকিবের হাত ধরেই হয়তো সুপার লীগ নিশ্চিত করতে পারবে দলটা।

সাকিব আইপিএল খেলতে না গেলেও লিটন দাস যাচ্ছেন কিনা এবং গেলেও সেটা কবে নাগাদ এ ব্যাপারে কিছু জানা যায়নি। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের পরেই কেকেআরের সাথে যুক্ত হবেন লিটন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »