ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

একমাত্র টেস্টে আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তবে ম্যাচের আগের দিন বড় ধাক্কাটা খেল টিম টাইগার্স। ঢাকা এক্সপ্রেস খ্যাত তাসকিন আহমেদ ইনজুরির কারণে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন। সাইড স্ট্রেনের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট মিস করবেন তিনি।

আগামীকাল থেকে শুরু হওয়া টেস্টে তাসকিনের জায়গায় দলে জায়গা পেয়েছেন আরেক পেসার রেজাউর রহমান রাজা। হয়তো আইরিশদের বিপক্ষে আগামীকাল মূল একাদশে জায়গা পেতে পারেন সিলেটের এই পেসার।

এদিকে ম্যাচের আগের দিন আজ অফিসিয়াল প্রেস মিটে বাংলাদেশের হয়ে এসেছিলেন মেহেদী হাসান মিরাজ। তিনি জানান, আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ। একশ ওভারে কমপক্ষে ৩০০-৪০০ রানের টার্গেট নিয়ে খেলবে সাকিব আল হাসানের দল। আইপিএল ইস্যুতে একটা প্রশ্ন উঠেছিলো অধিনায়ক সাকিব ও সহ অধিনায়ক লিটন দাস থাকবেন কিনা একমাত্র টেস্টে। কিন্তু সকল প্রশ্নের অবসান ঘটিয়ে তাদেরকে নিয়েই কাল মাঠে নামবে বাংলাদেশ। জয় করা কিছুই ভাবছে না সাকিব আল হাসানের দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »