বিজয়ের সেঞ্চুরিতে জয়ের ধারা অ্যাবাহত আবাহনীর

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঢাকা প্রিমিয়ার লীগে বরাবরের মতই নিয়মিত হাসছে এনামুল হক বিজয়ের ব্যাট। গত ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ১২৭ রান তাড়া করায় বিজয় অপরাজিত ছিলেন ৮০ রানে। হয়তো আরো কয়েকটা রান বেশি হলে দেখা পেতেন সেঞ্চুরির। কিন্তু ঠিক তার পরেই ম্যাচেই সেঞ্চুরির দেখা পেলেন এই ব্যাটার। ঢাকা লেপার্ডসের বিপক্ষে বিজয়ের সেঞ্চুরি আর রিপন মন্ডল, রাকিবুলের বোলিংয়ে জিতলো আবাহনী লিমিটেড।

বিকেএসপির ৪ নং গ্রাউন্ডে আবাহনীর দেয়া ২৬৭ রানের টার্গেটে সাবধানী শুরু করেন লেপার্ডসের দুই ওপেনার পিনাক ঘোষ ও জসিম উদ্দিন। কিন্তু পঞ্চম ওভারেই আবাহনীকে ব্রেকথ্রু এনে দেন মোঃ সাইফউদ্দিন। পাওয়ার প্লে’তে আর উইকেট না হারালেও চাহিদা মত রান তুলতে পারেন নি লেপার্ডসের ব্যাটাররা।

ওভারপ্রতি রান তাড়ার হার বাড়তে থাকলে বড় ইনিংস খেলতে গিয়ে উইকেট দিয়ে আসতে হয়েছে অধিনায়ক মইন খান, আল ইমরান, দোলোয়ার হোসেনের মত ব্যাটারদের। একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকা ব্যাটার পিনাক ঘোষ ফিফটি হাঁকিয়ে সাজঘরে ফিরেন। ফলে ৫৪ রানের জয় পায় আবাহনী।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বিজয়ের সেঞ্চুরি, নাইম শেখের ৫৭ রানের ইনিংসের উপর ভর করে ২৬৬ রান সংগ্রহ করে আবাহনী।

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »