নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে দিল্লি ক্যাপিটালস। তাদের প্রতিপক্ষ ছিলো লক্ষ্মৌ সুপার জায়ান্টস। ম্যাচের দিন সকাল আটটায় চার্টার্ড বিমানে করে বাংলাদেশ থেকে উড়িয়ে নেওয়া হয় মুস্তাফিজুর রহমানকে। দুপুরেই দলের সাথে যোগ দেওয়ায় দিল্লির হয়ে প্রথম ম্যাচেই মাঠে নামার সুযোগ ছিলো দ্য ফিজের। কিন্তু দিল্লির একাদশে জায়গা হয়নি বাংলাদেশী পেসারের। বাঁহাতি এই পেসারের অভাবটা হয়তো ইনিংসের প্রথম ২০ ওভার পরেই টের পেয়েছেন দিল্লি ম্যানেজমেন্ট।
১৯৩ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে কোন প্রতিরোধ গড়তে পারেননি দিল্লির ব্যাটাররা। অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ফিফটি কেবল হারের ব্যবধানটা কমিয়েছে।
লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। লক্ষ্ণৌর দুই ওপেনার রাহুল ও মায়ার্স খুব দেখেশুনেই ইনিংস শুরু করেন। রাহুলকে দ্রুত ফিরিয়ে দিলেও ম্যাচের ব্যবধান গড়ে দেন ক্যারিবীয় ওপেনার কাইল মায়ার্স। ৩৮ বলে ৭৩ রানের এক ইনিংস খেলেন তিনি। মায়ার্স আউট হওয়ার পরে দিল্লির বোলারদের উপর চড়াও হোন আরেক ক্যারিবীয় ব্যাটার পুরান।
১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়েছিলো দিল্লির। প্রথম দুই ওভার থেকে আসে ২১ রান। কিন্তু এর পরেই দ্রুত উইকেট হারাতে থাকলে ম্যাচ থেকে ছিটকে যায় ডেভিড ওয়ার্নারের দল। দলের পক্ষে ওয়ার্নার সর্বোচ্চ ৪৮ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। এছাড়া রুশো করেন ৩০ রান।
