নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আয়ারল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জয় করেছিলো বাংলাদেশ। তবে তিন ম্যাচের সিরিজে ম্যাচে আইরিশদের কাছে হেরে হোয়াইটওয়াশের স্বপ্নভঙ্গ টাইগারদের। ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটের জয় তুলে নেয় আইরিশরা।
আজ (৩১ মার্চ) সাগরিকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তরুণ ব্যাটার শামীম হোসেন পাটওয়ারীর ক্যারিয়ার সেরা ৫১ রানে ভর করে ১৯.২ ওভারে মাত্র ১২৪ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিক বাংলাদেশ। জবাবে রান তাড়া করতে নেমে আইরিশ অধিনায়ক স্টার্লিংয়ের ৭৭ রানে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।
ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করেছিল আয়ারল্যান্ড। আজকে প্রথমে বোলিংয়ে দাপট দেখানোর পর ব্যাটিংয়েও দাপট দেখায় আয়ারল্যান্ড। ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক পল স্টার্লিং ৪১ বলে ৭৭ রানের ইনিংস খেলেন। তাতেই সহজ জয় পায় আয়ারল্যান্ড।
এর আগে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শামীম হোসেন পাটোয়ারির পথচলাটা শুরু হয়। দুই বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর টানা খেলেছেন জাতীয় দলে। তবে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারায় বাদ পড়েছিলেন তিনি। ইংল্যান্ড সিরিজ দিয়ে আবার ফিরেন জাতীয় দলে তিনি।
আজ আয়ারল্যান্ড সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ক্যারিরারের প্রথম অর্ধশতকের দেখা পেলো তিনি। ফিফটি করার পরে বেশিক্ষণ সময় খেলতে পারেননি শামীম। ৪২ বলে ৫ চার ও দুই ছক্কায় ৫১ রান করেই আউট হয়ে যান। তার লড়াকু এই ইনিংসে বাংলাদেশ তিন অঙ্কের রানের স্পর্শ পায়। বাংলাদেশ অলআউট হয়েছে ১২৪ রানে।
বাংলাদেশের হয়ে শামীম ছাড়া রনি তালুকদার দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন। এছাড়া নাসুম আহমেদ করেছেন ১৩ রান।
আয়াল্যান্ডের হয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন মার্ক অ্যাডায়ার। এছাড়া অভিষিক্ত ম্যাথু হ্যাম্ফ্রিজ নিয়েছেন দুটি উইকেট।
এস.আর/নিউজক্রিকেট২৪
