১২৪ রানে অলআউট বাংলাদেশ

স্টাফ রিপোর্টার »

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে তেমন একটা সুবিধা করতে পারে নাই বাংলাদেশ। তরুণ ব্যাটার শামীম হোসেন পাটওয়ারীর হাফ সেঞ্চুরিতে ১২৪ রানের লড়াকু সংগ্রহ পেয়েছে সাকিব আল হাসানের দল।

আজ (৩১ মার্চ) সাগরিকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শামীম হোসেন পাটোয়ারির পথচলাটা শুরু হয়। দুই বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর টানা খেলেছেন জাতীয় দলে। তবে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারায় বাদ পড়েছিলেন তিনি। ইংল্যান্ড সিরিজ দিয়ে আবার ফিরেন জাতীয় দলে তিনি।

আজ আয়ারল্যান্ড সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ক্যারিরারের প্রথম অর্ধশতকের দেখা পেলো তিনি। ফিফটি করার পরে বেশিক্ষণ সময় খেলতে পারেননি শামীম। ৪২ বলে ৫ চার ও দুই ছক্কায় ৫১ রান করেই আউট হয়ে যান। তার লড়াকু এই ইনিংসে বাংলাদেশ তিন অঙ্কের রানের স্পর্শ পায়। বাংলাদেশ অলআউট হয়েছে ১২৪ রানে।

বাংলাদেশের হয়ে শামীম ছাড়া রনি তালুকদার দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন। এছাড়া নাসুম আহমেদ করেছেন ১৩ রান।

আয়াল্যান্ডের হয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন মার্ক অ্যাডায়ার। এছাড়া অভিষিক্ত ম্যাথু হ্যাম্ফ্রিজ নিয়েছেন দুটি উইকেট।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »