স্টাফ রিপোর্টার »
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অধিনায়ক সাকিব আল হাসান। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। এবার হোয়াইটওয়াশের মিশনে আইরিশদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা।
আজ শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে দুপুর ২টায়।
এর আগে সোমবার (২৭ মার্চ) সাগরিকায় চট্টগ্রামের আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। পাওয়ার প্লেতে লিটন দাস ও রনি তালুকদারের রেকর্ড জুটিতে দুইশ রানের উপর সংগ্রহ পায় বাংলাদেশ। তবে বৃষ্টির আইনে আইরিশদের ২২ রানে হারিয়েছে টাইগাররা।
সিরিজের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও দাপুটে ব্যাটিং করে বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচে ৭৭ রানে জিতেছে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের ইতিহাস গড়েছে টাইগাররা। তাই ইংরেজদের পর এবার হোয়াইটওয়াশের মিশনে আইরিশদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, রনি তালুকদার, তাওহিদ হৃদয়।
আয়ারল্যান্ড একাদশ: মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রেজ, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ফিওন হ্যান্ড।
এস.আর/নিউজক্রিকেট২৪
