হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। প্রথম দুই ম্যাচ জিতে সাকিব আল হাসানের দল ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে। এবার হোয়াইটওয়াশের মিশনে আইরিশদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা।

আজ শুক্রবার (৩১ মার্চ) সাগরিকার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে দুপুর ২টায়।

আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে টি-টোয়েন্টি সিরিজে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের ইতিহাস গড়েছে টাইগাররা। ইংলিশদের তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করার পরই বাংলাদেশ ক্রিকেটে নতুন যুগের শুরু।

সোমবার (২৭ মার্চ) সাগরিকায় চট্টগ্রামের আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। পাওয়ার প্লেতে লিটন দাস ও রনি তালুকদারের রেকর্ড জুটিতে দুইশ রানের উপর সংগ্রহ পায় বাংলাদেশ। তবে বৃষ্টির আইনে আইরিশদের ২২ রানে হারিয়েছে টাইগাররা।

সিরিজের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও দাপুটে ব্যাটিং করে বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচে ৭৭ রানে জিতেছে টাইগাররা। তাই ইংরেজদের পর এবার হোয়াইটওয়াশের মিশনে আইরিশদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »