লাল বলের ক্রিকেটে যাত্রা শুরু করলো দেশের নারী ক্রিকেটাররা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অবশেষে বাংলাদেশের নারী ক্রিকেটারদের লাল বলের যাত্রা শুরু। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আজ (৩০ মার্চ) থেকে শুরু হয়েছে নারীদের ক্রিকেট লিগ (বিসিএল)।

এর আগে শুধুমাত্র ছেলেদের ক্রিকেটে বিসিএল চালু ছিল। নারীদের জন্যও এই লিগ চালুর মাধ্যমে এবারই প্রথম দেশের মাটিতে দুই দিনের ম্যাচ খেলতে নেমেছেন তারা। টুর্নামেন্টটির উদ্বোধন করেছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আল চৌধুরি নাদেল।

এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট তিনটি দল। পদ্মা, মেঘনা ও যমুনা নদীর নামে দল তিনটি গঠন করা হয়েছে। আজ টিম পদ্মা ও যমুনার ম্যাচ দিয়ে শুরু হয়েছে নারীদের নতুন এই টুর্নামেন্ট। আজ ও কাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ৩-৪ এপ্রিল দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে টিম মেঘনা ও যমুনা। তৃতীয় ম্যাচে মেঘনার বিপক্ষে খেলবে টিম পদ্মা। তাদের ম্যাচটি হবে আগামী ৭-৮ এপ্রিল।

টিম পদ্মা : রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন সুলতানা, সালমা খাতুন, রিতু মনি, সুরাইয়া আজমিন, সাথী রাণী, শরিফা খাতুন, উন্নতি আক্তার, দিশা বিশ্বাস, ফাহিমা খাতুন, ফাল্গুনি চৌধুরী বন্যা, রিয়া আক্তার শিখা, জান্নাতুল মহুয়া ও সুবর্ণ কর্মকার।

টিম মেঘনা : শামীমা সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, ইশমা তানজিম, সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, দিপা খাতুন, নাহিদা আক্তার, নাজমুন নাহার রুনা, খাদিজাতুল কুবরা, রাবেয়া, লতা মন্ডল, পুজা চক্রবর্তী, মিষ্টি রাণী সাহা, লেকি চাকমা।

টিম যমুনা : মুর্শিদা খাতুন, ফারজানা হক পিংকি, স্বর্ণা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার, সোবহানা মোস্তারি, শানু আক্তার, ফারজানা আক্তার লিসা, ইভা, নিশিতা আক্তার, আফিয়া হুমাইরা আনাম প্রত্যাশা, আশরাফি ইয়াসনিম আর্থি, সুলতানা খাতুন, জুয়াইরায়া ফেরদৌস জয়ীতা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »