আবারও শীর্ষে ফিরলেন রশিদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় আবার শীর্ষে উঠলেন আফগানিস্তানের রশিদ খান। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টপকে এখন বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলার রশিদ।
শারজায় সদ্যই পাকিস্তানে বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে আফগানিস্তান। সেই সিরিজ জয়ে বল হাতে দারুণ ভূমিকা রেখছিলেন রশিদ। যার সুবাদে আবার শীর্ষে ফিরলেন এ আফগান তারকা।
২০১৮ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার টি-টোয়েন্টির বোলারদের তালিকায় শীর্ষে উঠেছিলেন রশিদ। আর সম্প্রতিক সময়ে গত বছরের নভেম্বরে শীর্ষে উঠেছিলেন।
অন্যদিকে রশিদের জাতীয় দলের সতীর্থ ফজলহক ফারুকি টি-টোয়েন্টিতে তালিকায় তিন নম্বরে রয়েছেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ফারুকিই সর্বোচ্চ উইকেট শিকারি। যা তিন ম্যাচে ৫ উইকেট শিকার করেছিলেন এ পেসার।
এছাড়া ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন সূর্যকুমার যাদব। অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষে বাংলাদেশের সাকিব আল হাসান।
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »