অনন্য এক মাইলফলক গড়লেন সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক অনন্য রেকর্ড গড়লেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। সর্বোচ্চ উইকেট শিকারি তালিকায় শীর্ষে এ তারকা ক্রিকেটার। নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিকে ছাড়িয়ে এ স্থান দখন করলেন সাকিব।

দীর্ঘদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন সাকিব আল হাসান। তবে বিশ্বসেরা অলরাউন্ডারকে ১৩৪ উইকেট শিকার করে ছাড়িয়ে গিয়েছিলেন টিম সাউদি। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সাউদিকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় উঠে গেছেন সাকিব।

আজ বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে মাঠে নামার আগে ১৩১ উইকেট শিকার ছিলল সাকিবের। আজকে সফরকারীদের ২০৩ রানের টার্গেট দিয়ে বোলিংয়ে ৪ ওভারে ২২ রান খরচ করে একাই ৫ উইকেট শিকার করেন সাকিব।

বল হাতে আইরিশ ওপেনার রস অ্যাডায়ার, লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, গ্যারেথ ডেলানি ও জর্জ ডকরেলের উইকেট তুলে নেন বাঁহাতি এই স্পিনার।

এতে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ম্যাচে ৫ উইকেট নিয়ে সর্বমোট ১৩৬ উইকেট শিকার করে কিউই পেসারকে পেছনে ফেলে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছে বাংলাদেশের অলরাউন্ডার।

এই ম্যাচে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একাধিকবার ৫ উইকেট পেলেন সাকিব। সব মিলিয়ে সাকিবের আগে দুবার পাঁচ উইকেট শিকার করার কীর্তি ছিল আর ১১ জন বোলারের।

এ তালিকায় সাকিব-সাউদির পরই রয়েছেন রশিদ খান, ইশ সোধি ও লাসিথ মালিঙ্গা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রশিদ ১২৯টি, সোধি ১১৪টি ও মালিঙ্গা ১০৭টি উইকেট শিকার করেছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »