নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে দুপুর ২টায়। তব টসের পরেই চট্টগ্রামে ঝড় শুরু হয়েছে।
আজকে সিরিজের দ্বিতীয় ম্যাচেও টস জিতেছেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং। এতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনি। দলে পরিবর্তন আনেনি বাংলাদেশ। এদিকে এই ম্যাচের টসের পরই ঝড় শুরু হয়েছে চট্টগ্রামে। তাই নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
এর আগে গত সোমবার (২৭ মার্চ) সাগরিকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে মাঠে নামে বাংলাদেশ। পাওয়ার প্লেতে লিটন দাস ও রনি তালুকদারের রেকর্ড জুটিতে দুইশ রানের উপর সংগ্রহ পায় বাংলাদেশ।
তবে বৃষ্টির বাগড়ায় আইরিশদের লক্ষ্য কমে দাঁড়ায় ৮ ওভারে ১০৪ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে তানকিস আহমেদের দাপুটে বোলিংয়ে ৫ উইকেটে ৮১ রানে থামে দলটি। এতে আইরিশদের ২২ রানে হারিয়েছে টাইগাররা।
এস.আর/নিউজক্রিকেট২৪
