সাকিব-লিটনের কলকাতার পূর্ণাঙ্গ স্কোয়াড ও সময়সূচি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী ৩১ মার্চ মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬ তম আসর। বিশ্বের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কলকাতার হয়ে খেলবেন অধিনায়ক সাকিব আল হাসান ও উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। আসরের দ্বিতীয় দিন ১ এপ্রিল থেকে এবার আসরের আইপিএল অভিযান শুরু করবে কলকাতা। নিজেদের প্রথম ম্যাচে মোহালিতে পাঞ্জাব কিংস বিপক্ষে মাঠে নামবে কলকাতা।

একনজরে দেখে নেওয়া যাক, কলকাতার পূর্ণাঙ্গ স্কোয়াড ও সময়সূচি।

কলকাতা নাইট রাইডার্সের পূর্ণাঙ্গ স্কোয়াড

ব্যাটার: শ্রেয়াস আইয়ার, মনদীপ সিং, নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং।

অলরাউন্ডার: অনুকূল রায়, আন্দ্রে রাসেল, ডেভিড ওয়াইজ, সাকিব আল হাসান, সুনীল নারাইন, বেঙ্কটেশ আইয়ার।

উইকেটরক্ষক ব্যাটার: লিটন দাস, নারায়ন জগদীশান, রহমানউল্লাহ গুরবাজ।

বোলার: হর্ষিত রানা, কুলবন্ত খেজরোলিয়া, লকি ফার্গুসন, শার্দুল ঠাকুর, সুয়াশ শর্মা, টিম সাউদি, উমেশ যাদব, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী।

কলকাতা নাইট রাইডার্সের পূর্ণাঙ্গ (লিগের) সূচি

১ এপ্রিল: বনাম পাঞ্জাব কিংস (মোহালি, বিকেল ৪টা)
৬ এপ্রিল: বনাম ব্যাঙ্গালুরু (কলকাতা, রাত ৮টা)
৯ এপ্রিল: বনাম গুজরাট টাইটানস (আহমেদাবাদ, বিকেল ৪টা)
১৪ এপ্রিল: বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (কলকাতা, রাত ৮টা)
১৬ এপ্রিল: বনাম মুম্বাই ইন্ডিয়ান্স (মুম্বাই, বিকেল ৪টা)
২০ এপ্রিল: বনাম দিল্লি ক্যাপিটালস (দিল্লি, রাত ৮টা)
২৩ এপ্রিল: বনাম চেন্নাই সুপার কিংস (কলকাতা, রাত ৮টা)
২৬ এপ্রিল: বনাম বেঙ্গালুরু (বেঙ্গালুরু, রাত ৮টা)
২৯ এপ্রিল: বনাম গুজরাট টাইটানস (কলকাতা, বিকেল ৪টা)
৪ মে: বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (হায়দ্রাবাদ, রাত ৮টা)
৮ মে: বনাম পাঞ্জাব কিংস (কলকাতা, রাত ৮টা)
১১ মে: বনাম রাজস্থান রয়্যালস (কলকাতা, রাত ৮টা)
১৪ মে: বনাম চেন্নাই সুপার কিংস (চেন্নাই, রাত ৮টা)
২০ মে: বনাম লখনৌ সুপার জায়ান্টস (কলকাতা, রাত ৮টা)

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »