এবার আইরিশদের বিপক্ষে সিরিজ জয়ের অপেক্ষা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঘরের মাঠেই বেশ কয়েকদিন আগেই বিশ্ব চ্যাম্পিয়নদের টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সেই  ধারাবাহিকতা ধরে রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। এবার সাকিব আল হাসানের দলের সামনে সুযোগ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার।

একদিন বিরতি দিয়ে আজ বুধবার (২৯ মার্চ) সিরিজ নিশ্চিতে লড়াইয়ে মাঠে নামবে সাকিব-বাহিনী। বিরতির দিন অধিনায়ক সাকিব আল হাসান ছাড়া দলের বাকি খেলোয়াড়রা হোটেলেই সময় কাটিয়েছেন। তবে দলের ক্রিকেটাররা ফিটনেস ও অন্য টুকটাক কাজ সেরে নিলেও একটি বিজ্ঞাপনী কাজে ব্যস্ত ছিলেন সাকিব।

সোমবার (২৭ মার্চ) সাগরিকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে  মাঠে নামে বাংলাদেশ। পাওয়ার প্লেতে লিটন দাস ও রনি তালুকদারের রেকর্ড জুটিতে দুইশ রানের উপর সংগ্রহ পায় বাংলাদেশ।

তবে বৃষ্টির বাগড়ায় আইরিশদের লক্ষ্য কমে দাঁড়ায় ৮ ওভারে ১০৪ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে তানকিস আহমেদের দাপুটে বোলিংয়ে ৫ উইকেটে ৮১ রানে থামে দলটি। এতে আইরিশদের ২২ রানে হারিয়েছে টাইগাররা।

ইংল্যান্ডের বিপক্ষে তিনটিসহ টানা চার জয়ের সুখস্মৃতি সঙ্গী বাংলাদেশের। আজকের ম্যাচ জিততে পারলে টি-টোয়েন্টিতে প্রথমবার টানা পাঁচ ম্যাচ জয়ের স্বাদ পাবে টাইগাররা। ২০২১ সালে জিম্বাবুয়ে (১) ও অস্ট্রেলিয়ার (৩) বিপক্ষে প্রথমবার টানা চার ম্যাচ জিতেছিল বাংলাদেশ।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »