নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে একের পর এক হেরেই চলেছে শ্রীলঙ্কা। এতে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণে অনিশ্চয়তার শঙ্কায় পড়েছে দলটি।
সিরিজের প্রথম ওয়ানডেতে ১৯৮ রানে হারে শ্রীলঙ্কা। এবার বৃষ্টিতে ভেসে গেছে ক্রাইস্টচার্চের দ্বিতীয় ওয়ানডে। বল গড়ানো তো দূরের কথা, বিরামহীন বৃষ্টিতে টসও করা সম্ভব হয়নি। যার ফলে এই ম্যাচের ফলটা লঙ্কানদের বিপক্ষে গেছে। কারণ ওয়ানডে বিশ্বকাপের সরাসরি অংশগ্রহণের জন্য জয়ের বিকল্প ছিল না। ফলে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণে অনিশ্চয়তার শঙ্কায় পড়েছে দলটি।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় শ্রীলঙ্কার অবস্থান এখন ৯ নম্বরে। স্বাগতিক ভারতসহ পয়েন্ট তালিকার শীর্ষ ৮ দল সরাসরি চলতি বছরের ওয়ানডে বিশ্বকাপে খেলবে।
৮ দলের লড়াইয়ে এখন পর্যন্ত ৭ দলের অংশগ্রহণ চূড়ান্ত। শেষ একটি জায়গা নিয়ে চলছে লড়াই। ৮৮ পয়েন্ট নিয়ে এখন ৮ নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সুপার লিগে তাদের সব ম্যাচ শেষ। শ্রীলঙ্কার সামনে শেষ সুযোগ, কিউইদের বিপক্ষে শেষ ওয়ানডে জিতে ক্যারিবিয়ানদের টপকে যাওয়া।
তবে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজে আশায় গুড়েবালি দিতে পারে দক্ষিণ আফ্রিকা। ৭৮ পয়েন্ট ১০ নম্বরে থাকলেও নেদারল্যান্ডসের সাথে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে মাঠে গড়াবে। সেই ৩ ম্যাচ জিতলে পয়েন্ট তালিকায় দুই দলকে পেছনে ফেলবে দক্ষিণ আফ্রিকা। এই সমীকরণ মিললেই দুই দলকেই বাছাইপর্ব খেলতে হবে।
