ডাচদের বিপক্ষে প্রোটিয়াদের শক্তিশালী দল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নেদারল্যান্ডসের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা একটি পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে। এতে  দলে ফিরেছেন কাগিসো রাবাদা এবং আনরিখ নরকিয়া। সম্প্রতি শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বিশ্রামে ছিলেন দুই পেসার।

দক্ষিণ আফ্রিকার জন্য এই ম্যাচ দুটি ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ওভার রেট জরিমানা ছাড়া দক্ষিণ আফ্রিকা যদি দুটি ম্যাচ জিততে পারে, পাশাপাশি আয়ারল্যান্ড যদি বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে অন্তত একটি ম্যাচ হারে তাহলে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে প্রোটিয়ারা।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আগামী ৩১ মার্চ মাঠে গড়াবে। সিরিজের শেষ ম্যাচে ২ এপ্রিল মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।

ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিজর্ন ফরচুইন, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, সিসান্ডা মাগালা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, তাব্রাইজ শামসি এবং ভ্যান ডার ডুসেন।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »