তাসকিনের বিধ্বংসী বোলিংয়ে জিতলো টাইগাররা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। তার বিধ্বংসী বোলিংয়ে বৃষ্টি আইনে আইরিশদের ২২ রানে হারিয়েছে টাইগাররা।

আজ সোমবার (২৭ মার্চ) সাগরিকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টায় আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নামে টাইগাররা।

তবে বাংলাদেশ ইনিংসে ৪ বল বাকি থাকতেই হানা বৃষ্টি। বৃষ্টির আগে ১৯ দশমিক ২ ওভার ব্যাট করে ৫ উইকেটে হারিয়ে ২০৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ।

এতে আয়ারল্যান্ড বৃষ্টি আইনে পায় নতুন লক্ষ্য। এই ম্যাচ জিততে হলে আইরিশদের করতে হতো ৮ ওভারে ১০৪ রান। তবে তানকিস আহমেদের দাপুটে বোলিংয়ে ৫ উইকেটে ৮১ রানে থামে দলটি। দারুণ জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল সাকিব আল হাসানের দল।

আগে ব্যাট করে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ২১১ রান, ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর সব মিলিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ২১৫ রান, একই বছর শ্রীলঙ্কার বিপক্ষে নিদাহাস ট্রফিতে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »